শেখ রওশনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
উত্তরদক্ষিণ | শনিবার, ০৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:১৭
দৈনিক উত্তরদক্ষিণের সাবেক সম্পাদকমন্ডলীর সভাপতি ও আওয়ামী লীগ নেতা শেখ রওশন আহমাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে লালমাটিয়া জামে মসজিদে শনিবার (০৫ ডিসেম্বর) বাদ এশা কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদের ইমাম আলহাজ্ব মকবুল হুসাইন মোনাজাত পরিচালনা করেন।
সাতক্ষীরা জেলার সদর উপজেলার নল্কুড়ায় শেখ রওশনের গ্রামের বাড়িতেও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (০৪ ডিসেম্বর) বাদ জুম্মা নল্কুড়া মাদ্রাসার কোরানখানি ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। পরে এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
শেখ রওশন আহমাদ সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও লাবসা ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। রাজনীতিতে তার অবদানের জন্য আওয়ামী লীগের ৫০ বছর উপলক্ষে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদক প্রদান করেন।

