সোশ্যাল মিডিয়া মাতাচ্ছে ইউভান, কবীর এবং কৃশিব

সোশ্যাল মিডিয়া মাতাচ্ছে ইউভান, কবীর এবং কৃশিব

উত্তরদক্ষিণ | রবিবার, ০৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:০০

ইউভান, কবীর বা কৃশিব জন্মের পর থেকেই লাইমলাইটে। হাজার হাজার ফ্যান ফলোয়ার্স। কেউই এক বছরের কোঠা ছোঁয়নি। তবে এই খুদেরা এখন থেকেই স্টার কিড। সাইফ আলি খান-করিনা কপূর খানের সন্তান তৈমুরের জনপ্রিয়তার বলিউডি ট্রেন্ড যেন এ বার টলিউডে বইছে।

রাজ চক্রবর্তীর কোভিড পজিটিভ হওয়ার খবরে অনেকেই মুষড়ে পড়েছিলেন। রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তীও চলে গেলেন চলতি বছরেই। সব মিলিয়ে রাজ চক্রবর্তী-শুভশ্রী’র সময়টা মোটেও ভাল যাচ্ছিল না। তবে ১২ সেপ্টেম্বরের পর থেকে সব যেন এক লহমায় পাল্টে গিয়েছে। রাজ চক্রবর্তী-শুভশ্রীর জীবনে পা রেখেছে তাদের সন্তান ইউভান।

ইউভানের জন্মের পরই সোশ্যাল মিডিয়ায় সে খবর দিয়েছিলেন ‘রাজশ্রী’। ফেসবুক-ইনস্টাগ্রামে ছবি আসামাত্রই লাইকের জোয়ার, সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে ফ্যান ক্লাব ‘লাভ ফর ইউভান’। ক’দিনেই ফলোয়ার ৮ হাজার ৩২২ জন।

ইউভানের নানা মুডের খবর দিতেও একটুও দেরি করেন না রাজ-শুভশ্রী। কখনও কচির পায়ে মাথা রেখে রাজের আদর খাওয়া, তো কখনও আবার মায়ের কোলে বলে অবাক ইউভান।

ওয়েস্টার্ন আউটফিটে ইউভানকে অনেকেই দেখেছেন। তো হঠাৎই ‘স্বাদবদল’ ঘটালেন শুভশ্রী। কালোপাড়ের ধুতি-পাঞ্জাবি পরা ইউভানের ছবি পোস্ট করলেন। কচি ছানার সাজুগুজুর সে ছবি দেখে আপ্লুত নেটাগরিকেরা। তবে সাজুগুজু করতে গিয়ে খানিকটা চোখ লেগে গিয়েছিল বোধহয়। মায়ের কোলেই ঘুমিয়ে পড়েছিল খুদে ইউভান।

হাসপাতালের বেড থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝাঁপ দিয়েছে নিশপাল সিংহ রানে-কোয়েল মল্লিক একমাত্র সন্তান। মায়ের কোলে মাথা রেখে চোখবোজা ছোট্ট কবীর। সঙ্গে গর্বিত মা-বাবা। গত এপ্রিলেই মল্লিক পরিবারে পা রেখেছে সে।

সারাক্ষণ ঘিরেই কেটেছে কোয়েল-নিশপালের। মা-বাবার পরনে গাঢ় লাল। তবে হাল্কা হলুদ পাঞ্জাবিতে মায়ের কোলে উজ্জ্বল কবীর।

কবীরের সঙ্গে খুনসুটি, সময় কাটানো থেকে হাসিঠাট্টা বা আহ্লাদের ছবি— সবই উঠে এসে সোশ্যাল মিডিয়ায়। কবীরের প্রাণখোলা হাসি দেখে অনেকেই মন ভাল হয়ে যায়।

ইউভান বা কবীরের মতো আর এক খুদে স্টার কৃশিব, দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া। পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল বর্মার একমাত্র ছেলে কৃশিব।

কৃশিবের জন্মের পরই হাসাপাতালের রুমেই তাকে নিয়ে একপ্রস্থ ‘ফোটোসেশন’ সেরে ফেলেছেন পূজা আর কুণাল। তবে একটু সাসপেন্সও রেখেছেন। ছেলের মুখ ঢেকেছেন একটা কিউট স্টিকারে।

ছেলের নাম কৃশিব রাখার কারণ জানান পূজা-কুণাল। তারা জানিয়েছেন, কৃষ্ণ আর শিব মিলেমিশে ‘কৃশিব’। সোশ্যাল মিডিয়ায় ছবির ক্যাপশনেও সে ব্যাখ্যা দিয়েছেন দম্পতি।

একটু বড় হতেই কৃশিবকে বাড়ির ছাদে ঘুরতে নিয়ে যান মা-বাবা। শূন্যে ছুড়ে দেওয়া, তাকে নিয়ে খেলা করা— পূজা-কুণালের আনন্দের মুহুর্ত।
খেলতে খেলতে কখন যেন ক্লান্ত হয়ে মায়ের কোলেই ঘুমিয়ে পড়েছে ছোট্ট কৃশিব। পরম মমতায় তাকে ঘিরে রেখেছেন পূজা।

বলিউডি স্টার কিডদের মধ্যে এখনও তুমুল আকর্ষণের কেন্দ্রে তৈমুর। সাইফ-করিনার সঙ্গে ছুটি কাটাতে যাওয়াই হোক বা ঘরের কোণে ভাবুক মনে চুপটি করে বসে থাকা— তিন বছরের তৈমুরের কাণ্ডকারখানা গোগ্রাসে গিলেছেন নেটাগরিকরা। এ বার টলিপাড়াতেও সে হাওয়াই বইছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading