চলে গেলেন মনু মুখোপাধ্যায়

চলে গেলেন মনু মুখোপাধ্যায়

উত্তরদক্ষিণ | রবিবার, ০৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:০৯

রবিবার (৬ ডিসেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা মনু মুখোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৯০ বছর। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর মনু মুখোপাধ্যায় টলিপাড়ায় যেন শোকের ছায়া কাটতেই চাইছে না।

মঞ্চ থেকে সোনালি পর্দা। জীবনের শেষবেলা পর্যন্ত কাজ করে গিয়েছেন তিনি। যদিও অসুস্থতার জন্য শেষ কিছু বছর শয্যাশায়ী ছিলেন তিনি।

মনু মুখোপাধ্যায়ের জন্ম টালায়। বাবা অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতো তিনিও থিয়েটারের দুনিয়ায় পা দিয়েছিলেন জীবনের শুরুর দিকেই। প্রথমে প্রম্পটার হিসেবে কাজ করতেন তিনি। ধীরে ধীরে মঞ্চের আলোয় এসে দাঁড়ান। প্রথম উল্লেখযোগ্য অভিনয় ‘ক্ষুধা’ নাটকে। আর ঘুরে দাঁড়াতে হয়নি তাকে। প্রথম ছবি ১৯৫৯ সালে। মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’। কিন্তু জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ছবি সম্ভবত ‘জয় বাবা ফেলুনাথ’। সেই ঘটনার স্মৃতিচারণ তিনি জীবনের শেষ দিন পর্যন্ত করেছেন। মিনার্ভা থিয়েটারে মহড়া চলছে। ল্যান্ডলাইনে একটি ফোন এল। সেটাই ছিল জীবনের মোড় ঘোরানো ঘটনা। সত্যজিৎ রায় তাঁকে দেখা করতে বলেছেন। তার পর? ছবি ‘জয় বাবা ফেলুনাথ’-র ‘মছলিবাবা’ রূপে আবির্ভূত হলেন তিনি। এ ছাড়া তাঁর উল্লেখযোগ্য ছবিগুলি হল, ‘গণদেবতা’, ‘মৃগয়া’, ‘অশনি সংকেত’, ‘শ্বেত পাথরের থালা’, ‘পাতালঘর’, ‘বাকিটা ব্যক্তিগত’ ইত্যাদি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading