মিরাকল ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা

মিরাকল ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৫৫

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সোমবার (০৭ ডিসেম্বর) কোম্পানির বোর্ড সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৬২ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১ টাকা ৯৩ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading