নির্বাচনে হেরে রোমানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

নির্বাচনে হেরে রোমানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৪০

রোমানিয়ার লিবারেল প্রধানমন্ত্রী লুদোভিক অরবান প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন। পার্লামেন্ট নির্বাচনে তার পিএনএল দলের বিপর্যয় দেখা দেয়ার এক দিন পর সোমবার (৭ ডিসেম্বর) তিনি এ পদ থেকে সরে দাঁড়ালেন। খবর এএফপি’র।

বিরোধী বামপন্থী দল সোস্যাল ডেমোক্রেটস’র কাছে পিএনএলের পরাজয়ের পর টেলিভিশনে প্রচারিত এক ভাষনে অরবান বলেন, ‘আমি আজ আমার পদত্যাগ পত্র জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বুথফেরত জরিপে মাত্র ৩২ শতাংশ ভোট পাওয়ার আভাস পাওয়ার পরই পদত্যাগের সিদ্ধান্ত নেন রোমানিয়ার প্রধানমন্ত্রী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading