লেনদেনের শীর্ষে বেক্সিমকো
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১২
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবারও (০৮ ডিসেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমেকা লিমিটেড। কোম্পানিটির মোট ৪০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রসঙ্গত, গতকাল সোমবারও কোম্পানিটি লেনদেনের শীর্ষে ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার কোম্পানিটি মোট ১ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ৪৭ লাখ ৭২ হাজার ৪৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৭১ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির ১৭ লাখ ৮৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৫ কোটি ১৯ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী ইন্স্যুরেন্স, আইএফআসি ব্যাংক, এসএস স্টিল, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ন্যাশনাল ফিড মিলস, স্কয়ার ফার্মা ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

