দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল

দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (০৮ ডিসেম্বর) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির দর এদিন টাকা ২ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ২৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯৬ বারে ১ লাখ ৭৩ হাজার ৪৫৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫১ লাখ ৭০ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৭৭৬ বারে ১০ লাখ ৮৭ হাজার ২৬৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯০ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, ম্যাকসন্স স্পিনিং, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ও সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading