১০০ টাকার জন্য ব্লেড দিয়ে গলা কেটে হত্যা চেষ্টা

১০০ টাকার জন্য ব্লেড দিয়ে গলা কেটে হত্যা চেষ্টা
চট্টগ্রাম জেলা মানচিত্র

উত্তরদক্ষিণ | বুধবার, ০৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৩০

চট্টগ্রাম মহানগরীতে মঙ্গলবার (০৭ ডিসেম্বর) নেশা করে এক কিশোরকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগে মো. হেলাল (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর নাম মো. রায়হান (১৪)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, “রায়হান ও হেলাল পূর্ব পরিচিত এবং তারা ভাসমান। আজ (মঙ্গলবার) সকালে তারা নন্দনকানন কাটা পাহাড়ে গিয়ে সলিউশন গাম খেয়ে নেশা করে। পরে হেলালের কাছ থেকে রায়হানের ধারা নেয়া ১০০ টাকা ফেরত দেয়া নিয়ে দুজন মারামারিতে লিপ্ত হয়। এক পর্যায়ে হেলাল তার কাছে থাকা ধারাল ব্লেড দিয়ে রায়হানের গলায় আঘাত করে।”

ওসি আরও জানান, ঘটনার পর আসামি পালিয়ে যায় এবং ভুক্তভোগী রক্তাক্ত অবস্থায় পাহাড় থেকে গড়িয়ে রাস্তায় পড়ে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় নগরীর এনায়েত বাজার এলাকায় অভিযান চালিয়ে হেলালকে গ্রেপ্তার এবং তার হেফাজতে থাকা রক্তাক্ত ব্লেড ও নেশার গামের কৌটা উদ্ধার করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading