একাত্তরের এই দিনে বিজয় আসে ৪ জেলায়

একাত্তরের এই দিনে বিজয় আসে ৪ জেলায়

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০০:০১

মুদ্রিত সংস্করণ :: আজ ১০ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় দেশের ৪ জেলা। ময়মনসিংহ জেলা হানাদারমুক্ত হয় এই দিনে । ভোরের সূর্য উঠার সাথে সাথে জয়বাংলা স্লোগানে  মুখরিত হয় পূরাতন ব্রহ্মপুত্র নদ বিধৌত মহুয়া মলুয়ার জনপদ। মুক্ত আকাশে স্বস্থির নিশ্বাস ফেলেন মুক্তিকামী জনতা। জয়বাংলার বজ্রতুল্য উচ্চারণ সবার কণ্ঠে। স্মরণকালের ইতিহাস সৃষ্টিকারী বিজয় মিছিল।

একটানা ৩৬ ঘণ্টা যুদ্ধ শেষে ১৯৭১-এর এই দিনেই মাদারীপুরে পাক বাহিনী আত্মসমর্পণ করে মুক্তিযোদ্ধাদের কাছে। শত্রুমুক্ত হয় মাদারীপুর জেলা। এ সংবাদে হাজার হাজার মুক্তকামী মানুষ জয় বাংলা স্লোগানে রাস্তায় নেমে আসে। বিজয় পতাকা উড়ে বাড়িতে বাড়িতে।

’৭১-এর ১২ এপ্রিল থেকে দোসরদের সহযোগিতায় ভোলার বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ চালায় পাকবাহিনী। দীর্ঘ ৮ মাসের যুদ্ধ শেষে ১০ ডিসেম্বর মুক্ত হয় ভোলা জেলা। মুক্ত মাতৃভূমিতে বিজয়ের লাল-সবুজ পতাকা উড়িয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে ভোলা জেলার মানুষ।

‘৭১-এর ১৩ এপ্রিল থেকে নড়াইলে অবস্থান নেয়ার পর গণহত্যা শুরু করে পাকবাহিনী। এসময় জেলার অস্ত্রাগারের তালা ভেঙ্গে অস্ত্র সংগ্রহ করে প্রতিরোধ সংগ্রাম শুরু করে মুক্তিযোদ্ধারা। পাক বাহিনীর সবগুলো ঘাঁটি দখলে নেয় তারা। সর্বশেষ ১০ ডিসেম্বর তৎকালীন পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে গেরিলা আক্রমণের মধ্যদিয়ে শত্রুমুক্ত হয় নড়াইল জেলা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading