বদলে গেল বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের সূচি

বদলে গেল বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের সূচি

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০২:১৯

আগেই নিশ্চিত হয়ে গেছে জেমকন খুলনার প্লে-অফ পর্বের টিকিট। আজ (বৃহস্পতিবার) প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে বেক্সিমকো ঢাকার। খুলনার জন্য ম্যাচের গুরুত্ব তেমন বেশি না হলেও আজকের এ ম্যাচটি জিতলেই সেরা চারের টিকিট নিশ্চিত হবে ঢাকার।

এ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামবেন মুশফিকুর রহীম, আকবর আলিরা। দুই দলের প্রথম সাক্ষাতে ৩৭ রানে জিতেছিল খুলনা।

নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে ঢাকা। বাঁহাতি তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের বদলে নেয়া হয়েছে আলআমিন জুনিয়রকে। অন্যদিকে খুলনা একাদশে এসেছে জোড়া পরিবর্তন। ইমরুল কায়েস ও আলআমিন হোসেনের জায়গায় নেয়া হয়েছে নাজমুল ইসলাম অপু ও শহীদুল ইসলামকে।

জেমকন খুলনা একাদশ সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), শুভাগত হোম চৌধুরী, জহুরুল হক অমি, জাকির হাসান (উইকেটরক্ষক) শামীম পাটোয়ারি, আরিফুল হক, হাসান মাহমুদ, শহীদুল ইসলাম, নাজমুল ইসলাম অপু ও মাশরাফি বিন মর্তুজা।

বেক্সিমকো ঢাকা একাদশ মুশফিকুর রহীম (অধিনায়ক, উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, আলআমিন জুনিয়র, আকবর আলী, সাব্বির রহমান, মুক্তার আলি, রুবেল হোসেন, রবিউল ইসলাম রবি, ইয়াসির আলি রাব্বি, শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading