নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, নিখোঁজ কয়েকশ শিক্ষার্থী

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, নিখোঁজ কয়েকশ শিক্ষার্থী

উত্তরদক্ষিণ | রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:১১

স্বয়ংক্রিয় রাইফেল সজ্জিত ডাকাতরা নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যের একটি মাধ্যমিক স্কুলে হামলা চালিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ওই বোর্ডিং স্কুলে হামলার এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। হামলার পর থেকে স্কুলটির কয়েকশত শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।

পুলিশের মুখপাত্র গামবো ইসাহ এক বিবৃতিতে জানিয়েছেন, রাত প্রায় ৯টা ৪০ মিনিটের দিকে কানকারা জেলার সরকারি মাধ্যমিক বিজ্ঞান স্কুলে বন্দুকধারীরা হামলা চালানোর পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পাল্টা গুলিবর্ষণ করে, এতে কিছু শিক্ষার্থী সুরক্ষার জন্য দৌঁড়ে পালানোর সুযোগ পেয়েছে। একজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন

পুলিশ জানিয়েছে, কতোজন শিক্ষার্থী নিখোঁজ বা অপহৃত হয়েছেন তা নির্ধারণ করতে ও তাদের খুঁজে বের করতে তারা সেনাবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে কাজ করছেন।

অভিভাবক ও শিক্ষকরা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার শিক্ষার্থীদের অভিভাবকরা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্কুলটির ৮০০ শিক্ষার্থীর মধ্যে হারিয়ে যাওয়া প্রায় অর্ধেককে খোঁজার জন্য হাজির হলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির বাড়ি কাটসিনা রাজ্যে। এই রাজ্যটি সহিংস ডাকাত কবলিত, যারা মুক্তিপণের জন্য নিয়মিতভাবে স্থানীয়দের ওপর হামলা চালায় ও অপহরণ করে। অপরদিকে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে জঙ্গি হামলা একটি নিয়মিত ঘটনা।

গত মাসে উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে জঙ্গিরা একটি কৃষি খামারে হামলা চালিয়ে কয়েকশত কৃষককে হত্যা করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading