মগবাজারে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মগবাজারে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

উত্তরদক্ষিণ | রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:২২

রাজধানীর মগবাজারে শনিবার (১২ ডিসেম্বর) ট্রেনে কাটা পড়ে ঢাকা কলেজের এক শিক্ষাথীর মৃত্যু হয়েছে। নিহত মেসবাহ উদ্দিন (২৫) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বালুরচর গ্রামের ওয়াদুদ হোসেনের ছেলে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন জানান, মেসবাহ মাস্টার্সের রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় থাকতেন।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

তদন্তের পরে এই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে উল্লেখ করে ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রসঙ্গত, কর্তৃপক্ষের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং অবহেলার কারণে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনা দেশে একটি সাধারণ নিয়মে পরিণত হয়েছে।

গত বছরের নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়ায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কমপক্ষে ১৬ জন মারা যান এবং শতাধিক আহত হন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading