অনার্স-মাস্টার্সের পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

অনার্স-মাস্টার্সের পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

উত্তরদক্ষিণ | রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:০০

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনার্স ও মাস্টার্স সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নিতে পারবে। রবিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কশিমনের (ইউজিসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে ভার্চুয়াল মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসির সদস্যরা বৈঠকে যুক্ত ছিলেন।

বিজ্ঞপ্তিতে ইউজিসি জানায়, করোনার কারণে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকি থাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ফেস টু ফেস শিক্ষা কার্যক্রমের বিকল্প হিসেবে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করলেও পরেীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এর ফলে শিক্ষার্থীদের একদিকে যেমন পাঠ্যবিষয় প্রস্তুত ও চর্চা করতে অনীহা রয়েছে, অপরদিকে যথা সময়ে পরীক্ষা অনুষ্ঠান সম্ভব না হওয়ায় তারা হতাশায় ভুগছেন।

এ অবস্থার অবসানে পরীক্ষা গ্রহণের উপযুক্ত উপায় নির্ধারণে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর করোনার সময়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা এবং ব্যবহারিক ক্লাস ও মূল্যায়ন বিষয়ে সাতটি সুপারিশ তুলে ধরেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading