ব্রিটেনের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি

ব্রিটেনের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২১ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:৩০

কমনওয়েলথ দেশগুলোর ১০০ তরুণ নেতাকে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের নামে গড়া ট্রাস্ট থেকে যে পুরস্কার দেওয়া হচ্ছে, সেখানে স্থান পেয়েছেন চার বাংলাদেশি।

‘রানি দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথ ট্রাস্ট (কিউইসিটি)’ মঙ্গলবার ২০২৬ সালের ‘হানড্রেড ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীতদের নাম ঘোষণা করে।

ফুটস্টেপস বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শাহ রাফায়েত চৌধুরী, টিচ ফর বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনিয়া ইসলাম মজুমদার, ফার্ম সল্যুশন বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ইমরান হামিন এবং ইকো সেন্টিনেলস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. রেজওয়ানুল ইসলাম শুভ এবার পুরস্কার পাচ্ছেন।

ঢাকায় ব্রিটিশ হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, একশজন অনন্য তরুণ ‘চেঞ্জমেকারকে’ এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

“এই বিশেষ উদ্যোগের মাধ্যমে প্রয়াত রানির শততম জন্মদিনকে স্মরণ করা হচ্ছে। একইসঙ্গে, সমাজকে শক্তিশালী করতে ও ভবিষ্যৎ গঠনে তারুণ্যের শক্তির প্রতি তার যে বিশ্বাস ছিল, এটি তারও উদযাপন।”

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading