আজ না হয় কাল সেতু ভবন সরাতে হবে: মেয়র আতিক

আজ না হয় কাল সেতু ভবন সরাতে হবে: মেয়র আতিক

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:০০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বিজিএমইএ ভবন আমরা সরিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন এটি একটি বিষফোঁড়া। সেতু ভবনও আমাদের জন্য বেদনাদায়ক একটি বিল্ডিং। এটিকে সরাতে হবে, আজ না হয় কাল।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সাংবাদিকদের তিন দিনব্যাপী গণপরিবহন পরিকল্পনা ও ব্যবস্থাপনা রিপোটিং প্রশিক্ষণের সমাপনী দিনে এ কথা বলেন ডিএনসিসি মেয়র। নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের সদস্যদের জন্য প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এই প্রশিক্ষণের আয়োজন করে।

আতিকুল ইসলাম বলেন, সেতু ভবনের পাশে ২০ ফুট রাস্তা। এই রাস্তায় এখনই লোড নিতে পারে না। যেখানে পূর্বাচলে ১০ লাখ লোকের বাস হবে। ওরা যদি ঢাকায় আসতে চায়, তখন কী অবস্থা হবে।

ডিএনসিসি মেয়র বলেন, বিল্ডিং করার জন্য অনেক জায়গা আছে। মূল সড়কে আর কোনো বিল্ডিং যাতে না করা হয়। এগুলো পরিকল্পনার ব্যাপার। পরিকল্পনাগুলো বাস্তবসম্মতভাবে করতে হবে বলে জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading