৪৯ বছরে বাংলাদেশের রিজার্ভ এখন পাকিস্তানের দ্বিগুণ

৪৯ বছরে বাংলাদেশের রিজার্ভ এখন পাকিস্তানের দ্বিগুণ

উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২: ৪০

সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানের কাছ থেকে নিজের মানচিত্র আদায় করে নিয়েছিল বাংলাদেশ, স্বাধীনতার ৪৯ বছরে সেই পাকিস্তানের চেয়ে রিজার্ভ দ্বিগুণ করেছে বাংলাদেশ।

মঙ্গলবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ অবস্থান করছিল ৪ হাজার ২০৯ কোটি (৪২ দশমিক ০৯ বিলিয়ন) ডলারে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

স্টেট ব্যাংক অব পাকিস্তানের তথ্যে দেখা যায়, ৪ ডিসেম্বর পাকিস্তানের রিজার্ভ ছিল ২০ দশমিক ৪ বিলিয়ন ডলার। এ হিসাবে বাংলাদেশের রিজার্ভ এখন পাকিস্তানের চেয়ে দ্বিগুণের বেশি।

বাংলাদেশের বিজয়ের ৪৯তম বার্ষিকীর ঠিক আগে বাংলাদেশ ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের নতুন উচ্চতায় ওঠার খবর দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান বলেন, ১৬ ডিসেম্বরের আগের দিন রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার অতিক্রম করা একটি ঐতিহাসিক ঘটনা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading