‘সুবর্ণজয়ন্তীর আগেও একটি অশুভ শক্তি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সক্রিয়’

‘সুবর্ণজয়ন্তীর আগেও একটি অশুভ শক্তি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সক্রিয়’

উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২: ৫০

বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দুয়ারে দাঁড়িয়ে, তখনও একটি ‘অশুভ শক্তি’ মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সক্রিয় রয়েছে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৯তম বার্ষিকীতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমাদের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এবার আমরা বিজয় দিবস উদযাপন করছি৷ এখনো এদেশে একটি মহল বাংলাদেশের স্বাধীনতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, একটি অশুভ শক্তি। এই ‘সাম্প্রদায়িক বিষবৃক্ষের’ মূলোৎপাটনই হবে এবারের বিজয় দিবসের অঙ্গীকার।

এর আগে ভোর সাড়ে ৬টায় জাতীয় প্যারেড স্কয়ারে ৩১বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। সেই সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শুরু হয় শ্রদ্ধা নিবেদন পর্ব।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোরে সূর্যোদয়ের ক্ষণে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে। সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন জ্যেষ্ঠ নেতারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading