বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার
উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:০০
বিজয় দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিব)। এসময় বিজিবিকেও শুভেচ্ছা জানায় বিএসএফ।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট গেটে বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার দিলবর সিংয়ের হাতে তিনটি মিষ্টির প্যাকেট তুলে দেয়া হয়।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার তবিবুর রহমান বলেন, ‘বিজিবির পাশাপাশি বিএসএফও সীমান্তে সৌহার্দ্য ও সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালন করে।’
দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকেন বলে জানান তিনি।
বিজিবি কর্মকর্তা বলেন, ‘এমন সোহার্দ্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে সীমান্তে বিরাজমান সমস্যাগুলো সমাধান করা সম্ভব বলে আমরা মনে করি।’

