বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:২০

বিজয় দিবসের সকালে নেতাকর্মীদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম অব্যাহত রাখাই হবে এবারের শপথ।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার পর স্মৃতিসৌধের শহীদ বেদীতে মির্জা ফখরুলের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এর আগে ভোর ৬ টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শুরু হয় শ্রদ্ধা নিবেদন পর্ব।

মির্জা ফখ্রুল অভিযোগ করে বলেন, আমাদের বাক স্বাধীনতা নেই, মৌলিক স্বাধীনতাকে হরণ করা হয়েছে। অধিকারকে হরণ করা হয়েছে। আজকে আমরা বিজয় দিবসে সেজন্য শপথ গ্রহণ করেছি স্মৃতিসৌধে আমাদের শ্রদ্ধা জানিয়ে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, অবশ্যই এদেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। অবশ্যই আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর শেরেবাংলা নগরে গিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেন বিএনপি নেতারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading