মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা
উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:০০
রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩৪ মিনিটের দিকে সূর্যোদয়ের সময় রাষ্ট্র প্রধানের পক্ষ থেকে তাঁর সামরিক সচিব এসএম শামিম-উজ-জামান জাতীয় স্মৃতি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতির প্রতিনিধি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময়ের জন্য নীরবে দাঁড়িয়ে থাকেন।

