‘বঙ্গবন্ধু পুরস্কার’ পাচ্ছেন সমুদ্র বিজয়ের নায়ক খোরশেদ আলম
উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:২০
বাংলাদেশে প্রথমবারের মতো কূটনীতিকদের ‘বঙ্গবন্ধুর পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পুরস্কার পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মোহাম্মাদ খোরশেদ আলম।
১৯৫৩ সালে জন্মগ্রহণকারী খোরশেদ আলম মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমানা বিরোধ নিষ্পত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি উভয় মামলায় বাংলাদেশের ডেপুটি এজেন্ট হিসাবে নিয়োগপ্রাপ্ত ছিলেন। ২০০৯ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পান। একই বছর ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশ আন্তর্জাতিক কোর্টে মামলা দাখিল করে।
শুধু তাই নয় বাংলাদেশের মহিসোপানের দাবি নির্ধারণের জন্য টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছিল সেটির প্রধান ছিলেন তিনি। ইতিমধ্যে বাংলাদেশ মহিসোপানের দাবি জাতিসংঘে জমা দিয়েছে এবং আশা করা হচ্ছে সামনের বছর বাংলাদেশের দাবির নিষ্পত্তি হবে।

