মিশন এক্সট্রিম-এর ঘোষণা আসতে পারে ১৯ ডিসেম্বর
উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৫০
ডিসেম্বরের ১০ তারিখে ‘ফার্স্ট লুক’ নিয়ে সবার সামনে হাজির হয় ‘মিশন এক্সট্রিম’। তবে করোনাভাইরাসের কারণে এক বছর পার হতে চললেও তীরে তরী ঠিক ভিড়ছে না ‘মিশন এক্সট্রিম’ ছবিটির।
লকডাউনের পরে আবারও কাজ শুরু হয়েছে মিডিয়া পাড়ায়। দীর্ঘদিন ধরে জমে থাকা সিনেমাগুলো তৈরি হচ্ছে বড় পর্দায় নিজেকে নিয়ে আসার। এমনই একটি ছবি ‘মিশন এক্সট্রিম’।
সানী সারোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় এই সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ এখনও বাকি আছে বলে জানান ফয়সাল আহমেদ। ভারতে এই কাজ হওয়ার কথা থাকলেও লকডাউনের কারণে কাজ বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে পরিচালক বলেন, যেদিন অনুমতি মিলবে, সেদিনই মিশন এক্সট্রিমের মিশনে উড়ে যাব। তবে আসছে ১৯ ডিসেম্বর একটি ঘোষণা আসতে পারে ‘মিশন এক্সট্রিম’ নিয়ে। সেটি কী জানতে চাইলে গ্লিটজকে আপাতত রহস্যেই রেখে দেন এই পরিচালক।

