নাইজেরীয় স্কুলে অপহৃত ৩ শতাধিক ছাত্র মুক্ত

নাইজেরীয় স্কুলে অপহৃত ৩ শতাধিক ছাত্র মুক্ত

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৪৮

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কুল থেকে অপহৃত তিন শতাধিক ছাত্র মুক্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

কাটসিনা রাজ্য গভর্নরের এক মুখপাত্র জানান, ৩৪৪ ছাত্র মুক্ত হয়েছে এবং তারা সুস্থ রয়েছে। তবে কয়েকজন ছাত্র এখনও হামলাকারীদের কাছে রয়েছে বলেও খবর জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

স্থানীয় সময় গত শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের কাতসিনা প্রদেশের কানকারা জেলার সরকারি বিজ্ঞান মাধ্যমিক স্কুলে মোটরসাইকেলে করে আসা স্বয়ংক্রিয় বন্দুকধারীরা ঢুকে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে বহু শিক্ষার্থী আশেপাশের জঙ্গলে পালিয়ে যায়। তবে নিখোঁজ থাকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। স্কুলে হামলার দায় স্বীকার করেছে ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারেম। তাদের প্রকাশিত ভিডিও ফুটেজে কয়েকজন ছাত্রকে দেখা গেছে।

এক বিবৃতিতে রাজ্য গভর্নরের মুখপাত্র আব্দুল লাবারান জানান, উদ্ধার হওয়া ছাত্রদের আঞ্চলিক রাজধানী কাটসিনা সিটিতে নেওয়া হয়েছে। শিগগিরই তারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে।

মুখপাত্র আরও জানান, বোকো হারেমের প্রকাশিত ভিডিওটি নির্ভরযোগ্য। কিন্তু গোষ্ঠীটির নেতা হিসেবে বার্তা দেওয়া ব্যক্তি ভুয়া। কোনও অপহৃত ছাত্রকে হত্যা করা হয়নি।

হামলার পর স্থানীয়দের দাবির চেয়ে কর্তৃপক্ষ অপহৃত ছাত্রদের সংখ্যা কম বলেছিল।

গভর্নর আমিনু বেলো মাসারি বলেছেন, আমরা বেশিরভাগ ছাত্রকে উদ্ধার করেছি। তবে সবাইকে নয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading