ক্যান্সারে আক্রান্ত অভিনেতা আবদুল কাদের

ক্যান্সারে আক্রান্ত অভিনেতা আবদুল কাদের

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:৩০

জনপ্রিয় টিভি অভিনেতা আবদুল কাদের ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ গুরুতর।

পারিবারিক সূত্রে জানা যায়, চতুর্থ ধাপের ক্যান্সার তার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে।

কাদেরকে ৮ ডিসেম্বর চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালের চিকিৎসকরা ১৫ ডিসেম্বর এক জরুরি বোর্ড মিটিং শেষে অভিনেতার পরিবারকে জানায় যে বর্তমানে তার ক্যানসারটি চতুর্থ ধাপে আছে। এরপর কাদেরকে কেমোথেরাপি দেয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার। তবে অভিনেতা শারীরিকভাবে বেশ দুর্বল থাকায় চিকিত্সকরা কেমো দিতে চাচ্ছেন না।

কাদেররের শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে আগামীকাল ১৮ ডিসেম্বর তাকে নিয়ে দেশে ফেরার পরিকল্পনা করছেন পরিবারের সদস্যরা। এরপর তাকে কেমোথেরাপি দিতে চান তারা।

প্রসঙ্গত, হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য টেলিভিশনের পর্দায় তুমুল জনপ্রিয় আবদুল কাদের। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পরিচিত মুখ তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading