মাদক মামলায় এবার এনসিবি’র মুখোমুখি হবে করণ জোহর

মাদক মামলায় এবার এনসিবি’র মুখোমুখি হবে করণ জোহর

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:৪৯

মাদক মামলায় আইনি নোটিশ পাঠানো হয়েছে বলিউডের বিখ্যাত প্রযোজক করণ জোহরকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তার বাড়ির একটি পার্টির ভিডিওর ব্যাখ্যা দেওয়ার জন্য এনসিবি-র মুখোমুখি হতে হবে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে এনসিবির এ খবর জানিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা।

২০১৯ সালের জুলাই মাসে করণ জোহরের বাড়িতে একটি পার্টি হয়েছিল। ২০১৯-এর ২৮ জুলাই তিনি ভিডিয়োটি পোস্ট করেছিলেন। কিন্তু সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর কিনারা করতে গিয়ে বলিউডের মাদক সংশ্লিষ্টতার খবর সামনে আসে। তার পরই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, বলিউডের প্রথম সারির তারকারা উপস্থিত সেই পার্টিতে। দীপিকা পাড়কোন, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, জোয়া আখতার, রণবীর কাপুর, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, শাহিদ কাপুর, অয়ন মুখোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।

নেটিজেনরা দাবি করেন, ‘সেই পার্টিতে মাদক সেবন করা হয়েছিল। তাদের চোখ দেখেই সে কথা স্পষ্ট।’

তারই ভিত্তিতে এ বার ডাকা হয়েছে পার্টির হোস্ট করণ জোহরকে।

২০২০ সালের সেপ্টেম্বরে করণ জোহর এই ভিডিও নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেন, সেই পার্টিতে মাদক সেবন করা হয়েছে বলে যে রটনা রটেছে, তা ‘অপপ্রচার’।

‘বিভিন্ন সংবাদমাধ্যমে এই অভিযোগ তোলা হয়েছে। আমাকে, আমার পরিবার, সহকর্মী এবং ধর্ম প্রোডাকশনকে অকারণে ঘৃণা এবং উপহাসের শিকার করা হচ্ছে এ ভাবে। আমি আরও একবার স্পষ্ট করে বলতে চাই, আমি মাদক সেবন করি না এবং আমি এ জাতীয় কোনও পদার্থের প্রচারও করি না।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading