কলকাতা গেলেন জয়া আহসান
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:০৮
কলকাতা গিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। বুধবার (১৬ ডিসেম্বর) রাতে ঢাকা থেকে কলকাতার যোধপুর পার্কে নিজের বাড়িতে যান জয়া।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকেই কাজ শুরু করেন জয়া। বাওয়ালি রাজবাড়িতে একটি বিজ্ঞাপনের কাজে ব্যস্ত থাকবেন অভিনেত্রী।
জয়া জানিয়েছেন, “কলকাতা আমার জীবনে বিচ্ছিন্ন কিছু নয় আর। ঢাকা যদি হয় শেকড়, কলকাতায় আমি আমার ডালপালা মেলেছি।”

