তুরস্কের প্রতি কৃতজ্ঞতা ইউক্রেনের

তুরস্কের প্রতি কৃতজ্ঞতা ইউক্রেনের

উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:৫৫

ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন দেওয়ায় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভোলোডাইমার জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন দেওয়ায় তুরস্কের কাছে আমি কৃতজ্ঞ।’

শুক্রবার রাজধানী কিয়েভে দুই তুর্কি মন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম এ নিউজ।

শিগগিরই কিয়েভে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে পারলে খুশি হবেন বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

টুইটারে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘২০২১ সালের গোড়ার দিকে (তুরস্কের সঙ্গে) হাই লেভেল স্ট্র্যাটেজিক কাউন্সিলের আরেকটি অধিবেশনের প্রস্তুতি নিচ্ছি।’

দুই দিনের সফরে বৃহস্পতিবার ইউক্রেন পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। সফরে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন তারা। বৈঠকে তুরস্কের পক্ষ থেকে দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারের তাগিদ দেওয়া হয়। সূত্র: এ নিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading