চলচ্চিত্রে অভিনয় করলেন সংবাদ পাঠিকা লোপা

চলচ্চিত্রে অভিনয় করলেন সংবাদ পাঠিকা লোপা

উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:৪৫

চলচ্চিত্রে অভিনয় করলেন কণ্ঠশিল্পী ও সংবাদ পাঠিকা লোপা হোসেইন। ‘বসন্ত বিকেল’ নামের এই ছবিটি নির্মাণ করছেন রফিক সিকদার।

সম্প্রতি এর শুটিংয়ে অংশ নেন লোপা। জানান, এতে তিনি অভিনয় করেছেন স্বনামেই, অনুষ্ঠান সঞ্চালকের চরিত্রে।

লোপা গণমাধ্যমকে বলেন, ‘অভিনয় আগেও করেছি। একটি ধারাবাহিক, আরেকটি স্বল্পদৈর্ঘ্য। সিনেমায় প্রথম অভিজ্ঞতা হলো এবার। তবে কাজ করতে গিয়ে বেগ পেতে হয়নি। শুটিংয়ের সময় ইউনিটের হাততালি ভালোই পেয়েছি।’

প্রসঙ্গত, লোপা এর আগে একই নির্মাতার একটি ছবিতে প্লেব্যাক, আরেকটি ছবিতে নায়িকা চরিত্রের পুরো ডাবিং করেছেন। সেই সম্পর্কের দাবি থেকেই এবার অতিথি চরিত্রে সিনেমার পর্দায় হাজির হচ্ছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading