আমেরিকার যুদ্ধজাহাজের পিছু নিয়েছিল চীনা বাহিনী

আমেরিকার যুদ্ধজাহাজের পিছু নিয়েছিল চীনা বাহিনী

উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০| আপডেট: ২২:০০

যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী দিয়ে যাওয়ার সময় তা কাছ থেকে অনুসরণ ও পর্যবেক্ষণ করেছে বলে চীনের সামরিক বাহিনী জানিয়েছে। তাইওয়ানের স্বাধীনতার সমর্থকদের ‘উত্তেজক বার্তা’ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এ ধরনের মিশন পরিচালনা করেছে অভিযোগ করে এর নিন্দা জানিয়েছে চীন।

শনিবার (১৯ ডিসেম্বর) আন্তর্জাতিক আইন মেনেই তাদের নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ইউএসএস মাস্টিন তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

“জাহাজটির তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে গমন মুক্ত ও অবারিত ইন্দো-প্যাসিফিকের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি প্রদর্শন করেছে,” বলেছে তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবার নিয়ে চলতি বছর ১২তম বারের মতো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ প্রণালীটি অতিক্রম করল।

তাইওয়ানকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন; কিন্তু অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রিসহ এই দ্বীপটির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন জোরদার ও তাইওয়ান প্রণালীতে নিয়মিতভাবে যুদ্ধজাহাজ পাঠানোয় ক্রুদ্ধ হয়ে আছে তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading