৬১ পৌরসভায় নির্বাচন: বিএনপির প্রার্থী ৫৫

৬১ পৌরসভায় নির্বাচন: বিএনপির প্রার্থী ৫৫

উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪০

দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ৬১টি পৌরসভা নির্বাচনের মধ্যে ৫৫টি পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে দলটি। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনে বিএনপির প্রার্থীরা হলেন- দিনাজপুর সদরে সৈয়দ জাহাঙ্গীর আলম, বীরগঞ্জে মো. মোকারম হোসেন, বিরামপুরে মো. হুমায়ন কবির। কুড়িগ্রামের নাগেশ্বরীতে মো. শহিদুল ইসলাম। গাইবান্ধার সুন্দরগঞ্জে আবু খায়ের মো. মশিউর রহমান, গাইবান্ধা সদরে মো. শহিদুজ্জামান শহীদ। বগুড়ার শেরপুরে স্বাধীন কুমার কুণ্ডু, সান্তাহারে তোফাজ্জল হোসেন।

সিরাজগঞ্জ সদরে মো. সাইদুর রহমান, উল্লাপাড়ায় মো. আজাদ হোসেন, বেলকুচিতে মো. আলতাব হোসেন, রায়গঞ্জে মো. জাহিদুল ইসলাম, কাজীপুরে মো. আল আমিন। পাবনার ঈশ্বরদীতে রফিকুর ইসলাম, ফরিদপুরে মো. এনামুল হক, সাথিয়ায় মো. সিরাজুল ইসলাম সিরাজ, ভাঙ্গুরায় মো. আব্দুল কাদের।

রাজশাহীর কাকনহাটে মো. হাফিজুর রহমান, ভবানীগঞ্জে মো. আব্দুর রাজ্জাক প্রাং, আড়ানীতে তোজাম্মেল হক। নাটোরের নলডাঙ্গায় মো. আব্বাছ আলী, গোপালপুরে শেখ আব্দুল্লাহ আল মামুন কচি, গুরুদাসপুরে মো. আজমল হক বুলবুল।

মেহেরপুরের গাংনীতে মো. আসাদুজ্জামান বাবলু। কুষ্টিয়া সদরে মো. বশিরুল আলম চাঁদ, কুমারখালীতে আনিসুর রহমান, ভেড়ামারায় মো. শামিম রেজা, মিরপুরে মো. আবজাল হোসেন। ঝিনাইদহের শৈলকুপায় মো. খলিলুর রহমান।

কিশোরগঞ্জ সদরে মো. ইসরাইল মিঞা, কুলিয়ারচরে নুরুল মিল্লাত। ঢাকার সাভারে আলহাজ মো. রেফাত উল্লাহ। নরসিংদীর মনোহরদীতে মো. মাহমুদুল হক। নারায়ণগঞ্জের তারাবোতে নাসির উদ্দিন। ফরিদপুরের বোয়ালমারিতে আ. শুকুর শেখ। শরিয়তপুর সদরে অ্যাডভোকেট মো. লুৎফর রহমান ঢালী। সুনামগঞ্জ সদরে মোর্শেদ আলম, ছাতকে রাশিদা বেগম, জগন্নাথপুরে মো. হারুনুজ্জামান।

বাগেরহাটের মোংলাপোর্টে মো. জুলফিকার আলী। মাগুরা সদরে মো. ইকবাল আকতার খান (কাফুর)। পিরোজপুর সদরে শেখ শহীদুল্লাহ। টাঙ্গাইলের ধনবাড়ীতে এস এম এ সোবহান। ময়মনসিংহের মুক্তাগাছায় মো. শহিদুল ইসলাম। নেত্রকোনার মোহনগঞ্জে মো. মাহবুবুন নবী শেখ, কেন্দুয়ায় শফিকুল ইসলাম।

মৌলভীবাজারের কমলগঞ্জে মোহাম্মদ আবুল হোসেন, কুলাউড়ায় কালাম উদ্দিন আহমেদ। হবিগঞ্জের মাধবপুরে হাবিবুর রহমান, নবীগঞ্জে ছাবির আহমেদ চৌধুরী। কুমিল্লার চান্দিনায় মো. আলমগীর খান। ফেনীর দাগনভূঞায় কাজী সাইফুর রহমান, নোয়াখালীর বসুরহাটে কামাল উদ্দিন চৌধুরী, খাগড়াছড়ি সদরে মো. ইব্রাহীম খলিল এবং বান্দরবানের লামায় মো. শাহীন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading