ব্রিটেনের সঙ্গে ১০ দেশের ফ্লাইট বাতিল

ব্রিটেনের সঙ্গে ১০ দেশের ফ্লাইট বাতিল

উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৪৫

ব্রিটেনে ভিন্ন বৈশিষ্ট্যের এক করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় ইউরোপীয় দেশগুলো ব্রিটেনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করেছে। এরই মধ্যে আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ও বেলজিয়াম বিভিন্ন মেয়াদে ফ্লাইট বাতিল করেছে। খবর বিবিসির।

এছাড়া অস্ট্রিয়া, বুলগেরিয়া, সুইজারল্যান্ড ও তুরস্ক ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে।

নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা। এ নিয়ে মারাত্মক উদ্বেগের পটভূমিতে শনিবার (১৯ ডিসেম্বর) হঠাৎ করেই লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বিরাট অংশ জুড়ে কঠোর লকডাউন জারি করা হয়।

এ ঘোষণার কয়েক ঘণ্টা পরই নেদারল্যান্ডস ১ জানুয়ারি পর্যন্ত ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয়। নদীপথের যাত্রীদেরও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে পণ্যবাহী পরিবহণ বা বিমান চলাচল করতে পারবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading