করোনার টিকা মানুষকে কুমির বানিয়ে দিতে পারে: ব্রাজিলের প্রেসিডেন্ট

করোনার টিকা মানুষকে কুমির বানিয়ে দিতে পারে: ব্রাজিলের প্রেসিডেন্ট

উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:৫৫

একটা মহামারী বদলে দিয়েছে গোটা দুনিয়া। মরণব্যাধির থাবায় পর্যদস্তু অবস্থা সকল দেশের। ভ্যাক্সিনের আশায় চাতক পাখির মতো চেয়ে রয়েছে বিশ্বের সব দেশ। আর এরই মধ্যে করোনাভাইরাস নিয়ে ফের হাস্যকর মন্তব্য করে বসলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে করোনার টিকা সম্পর্কে বলতে গিয়ে তিনি দাবি করে বলেন যে, করোনার টিকা গ্রহন করার পর মানুষ কুমিরেও পরিণত হয়ে যেতে পারে। আর তাঁর এই মন্তব্যের পর হাসির রোল উঠেছে নেট দুনিয়া। অনেকেই তাঁকে কটাক্ষ করে দায়িত্ব জ্ঞানহীন প্রেসিডেন্ট বলেও সম্বোধন করেছেন।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, করোনার প্রতিষেধক হিসেবে ‘ফাইজার’এর কোনও প্রতিক্রিয়া দেখা দিলে তারজন্য আমরা দায়বদ্ধ নই। এই টিকা নেওয়ার পর আপনি যদি কুমিরে পরিনত হন তাহলে এটা আপনার সমস্যা। আমাদের নয়।

গত বুধবার এই টিকার প্রচারে গিয়ে তিনি আরও বলেন, “এটি বিনামূল্যে দেওয়া হবে তবে বাধ্যতামূলক নয়।”

যদিও বৃহস্পতিবার সেদেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে, এই ভ্যাকসিন সকলের জন্য বাধ্যতামূলক। তবে যারা নিতে ইচ্ছুক নয় তাঁদের উপর জোর করে প্রয়োগ করা হবে না।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে ব্রাজিলে ফাইজার ভ্যাকসিনের ট্রায়াল চলছে। ইতিমধ্যেই ব্রিটেন ও আমেরিকায় জরুরি ভিত্তিতে তা ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে ভ্যাকসিন না নেওয়ার জন্য কাউকে জরিমানা করতে পারে কিংবা কোন‌ও জমায়েতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারিও করতে পারে। কিন্তু ভ্যাকসিন নেওয়ার জন্য জোর করতে পারবে না বলে জানানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading