এ বছর আর কোন ছবিতে দেখা যাবে না মিমিকে

এ বছর আর কোন ছবিতে দেখা যাবে না মিমিকে

উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:৫৫

বহুদিন পরে নিজ বাড়িতে গিয়েছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তথা তারকা সাংসদ মিমি চক্রবর্তী। সেখান থেকে কোয়ালিটি টাইম কাটিয়ে কলকাতা ফিরেছেন অভিনেত্রী। জলপাইগুড়িতে নিজ বাড়ি থেকে নানা মজার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিমি।

সম্প্রতি বাজি ছবির ডাবিং শেষ করেছেন অভিনেত্রী। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জিৎ। তবে এবছর আর নতুন কোনও ছবির কাজ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন মিমি। একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে এই লকডাউনের মধ্যে। তাই নতুন কোনও ছবিতে এই মুহূর্তে হাত দেবেন না বলেই স্থির করেছেন তিনি।

মিমি বলছেন, আমার মনে হয় নতুন ছবিতে সই করার আরও কোনও মানে নেই। কারণ সিনেমা হল বন্ধ। মানুষ যদি সিনেমা দেখতেই না আসে তা হলে আর শ্যুটিং করে কী লাভ। আশা করছি আগামী বছরের প্রথম দিকেই ভ্যাকসিন পাওয়া যাবে। তখন ক্রমশ সব ঠিক হবে।

ছবির শ্যুটিং আপাতত না থাকলেও সময় ভালোভাবেই কাটছে মিমির। সম্প্রতি দুটি কেক তৈরি করেছেন অভিনেত্রী। একটি তাঁর দুই পোষ্য সারমেয়র জন্য। আর একটি পরিবারের জন্য। মিমির কথায় তিনিই তাঁর দুই পোষ্য চিকু ও ম্যাক্সের স্যান্তা ক্লজ। তাই বড়দিনে তাদের উপহারে ভরিয়ে দেওয়ার দায়িত্ব অভিনেত্রীরই উপরে। মিমি ঠিক করেছেন দুজনের জন্য খেলনা কিনবেন।

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে ড্রাকুলা স্যর। অনির্বাণ ভট্টাচার্যের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। দুজনের অভিনয়ই প্রশংসা পাচ্ছে। হইচই-তেও এই ছবি দেখা যাচ্ছে। সূত্র- কলকাতা২৪

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading