এবার ব্রিটেনের ফ্লাইট বন্ধ করল ইন্ডিয়াও

এবার ব্রিটেনের ফ্লাইট বন্ধ করল ইন্ডিয়াও

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:১০

মহামারীর মধ্যেই করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ‘রূপ’ এর প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগের কারণে ব্রিটেনের ফ্লাইট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া। সৌদি আরবও এরই মধ্যে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করেছে। এছাড়া, সড়ক এবং সমুদ্রপথেও সৌদি আরবে প্রবেশ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। পরে তা আরও বাড়ানোও হতে পারে।

ইন্ডিয়া আপাতত ২৩-৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটেন ভ্রমণেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।

৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ব্রিটেন থেকে কোনও বিমান ইন্ডিয়া প্রবেশ করতে পারবে না। আবার ইন্ডিয়া থেকেও কোনও বিমান ব্রিটেনে যাবে না।

ইন্ডিয়ান গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, ব্রিটেনে করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের প্রাদুর্ভাব হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়েছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ব্রিটেনের সঙ্গে আপাতত বিমান চলাচল বন্ধ করতে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এরপরই সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে বিমান পরিষেবা মন্ত্রণালয়।

মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিট থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। তার আগ পর্যন্ত ব্রিটেন থেকে ইন্ডিয়ায় পৌঁছানো যাত্রীদের বিমানবন্দরে বাধ্যতামূলকভাবে আরটিপিসিআর পরীক্ষা করতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading