৩ দপ্তরে নতুন ডিজি নিয়োগ

৩ দপ্তরে নতুন ডিজি নিয়োগ

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৮:৫২

গ্রন্থাগার অধিদপ্তর, পাট অধিদপ্তর এবং বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারে নতুন মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ পাট করপোরেশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এসব পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দিয়ে সোমবার (২১ ডিসেম্বর) রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ পাট করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াকফ প্রশাসক এস এম তরিকুল ইসলাম। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন আলী খন্দকারকে পাট অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সঞ্জয় কুমার চক্রবর্তীকে গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমীনকে বাংলাদেশ ন্যাশনাল সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারের মহাপরিচালক করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেনকে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ফারহিনা আহমেদকে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শহিদুল আলমকে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়া ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দি পোওরেস্ট প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ মো. কাবেদুল ইসলামকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

আর অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading