রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জবাব চাইলো পুতিন
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:০২
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট রুশ সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার যে পদক্ষেপ নিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবিলম্বে তার জবাব দেয়ার জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দিয়েছেন।
তিনি সোমবার (২১ ডিসেম্বর) মস্কোয় এক বক্তব্যে বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনে ন্যাটোর ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপযুক্ত জবাব দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
পুতিন বলেন, ন্যাটোর এ পদক্ষেপের জবাবে রাশিয়ার পশ্চিম সীমান্ত ক্ষেপণাস্ত্র দিয়ে ভরে ফেলতে হবে এমন কোনো কথা নেই।
তবে পশ্চিমা দেশগুলো রাশিয়ার সীমান্তে এ ধরনের অস্ত্র মোতায়েনের যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে জবাব দেয়ার জন্য তিনি মস্কোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
রাশিয়া সব সময় সেদেশের সীমান্তের কাছে ন্যাটো জোটের ক্ষেপণাস্ত্রবাহী রণতরীর আনাগোনার ব্যাপারে সতর্ক করে এসেছে।

