ব্রিটেনের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তোলার আহ্বান ইইউ’র

ব্রিটেনের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তোলার আহ্বান ইইউ’র

উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:৫২

ব্রিটেনে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস। এনিয়ে উদ্বেগের কারণে ইউরোপের দেশগুলো ঢালাওভাবে ব্রিটেনের ফ্লাইট বন্ধ করেছে। তবে নিষেধাজ্ঞা তুলে নিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যরাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন।

জরুরি ভ্রমণের দরজা খোলা রাখাসহ ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্ন রাখতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কোভিড পরীক্ষা ও কোয়ারেন্টিনের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিশন।

এর আগ প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিজ্ঞানীরা সেদেশে করোনাভাইরাসের একটি নতুন রূপ শনাক্তের কথা ঘোষণা করে। এ ধরনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে জানানোর পরই বিশ্বে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব দেশই এখন যুক্তরাজ্যের জন্য দরজা বন্ধ করে দিতে তৎপর। এমন পরিস্থিতিতেই ২১ ডিসেম্বর ইইউ’র কার্যনির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশন সদস্যরাষ্ট্রগুলোর কাছে এই সুপারিশ করে।

তবে বিবিসি জানিয়েছে, ইইউ এর সদস্যরাষ্ট্রগুলোর নিজেদের সীমান্ত নিয়ন্ত্রণের বিষয়ে নিজস্বভাবে নিয়মবিধি চালুর এখতিয়ার আছে এবং তারা চাইলে নিজেদের নীতি বহালও রাখতে পারে।

ইইউ কমিশন বলছে, কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে দ্রুতই পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নেওয়াটা গুরুত্বপূর্ণ। কিন্তু জরুরি প্রয়োজনে ভ্রমণ চালু রাখা এবং পণ্য সরবরাহ ঠিক রাখার জন্য ফ্লাইট এবং ট্রেন চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকাটাও উচিত না।

“যুক্তরাজ্যের সঙ্গে সব ধরনের যাতায়াত-যোগাযোগ বন্ধ করে দিয়ে বড়দিনের এই সময়ে হাজার হাজার ইইউ এবং ব্রিটিশ নাগরিকের বাড়ি ফেরায় বাধা সৃষ্টি করা উচিত না”, বলেছেন এক ইইউ কমিশনার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading