ডিএসইতে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

ডিএসইতে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৩ ডিসেম্বর) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৪৮ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে।
বুধবার ডিএসইতে টাকার অংকে লেনদেন ১২’শ কোটি টাকার ঘর অতিক্রম করেছে; যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর ডিএসইতে এক হাজার ৩২৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে বুধবার টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ২৪৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা মঙ্গলবারের থেকে ২৬৯ কোটি ৩৬ লাখ টাকা বেশি। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৯৭৫ কোটি ৫১ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে।
বুধবার ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, দর কমেছে ১৬৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯০ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৫২ কোটি ৯ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, দর কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading