ফ্রান্সে গুলিবিদ্ধ হয়ে নিহত তিন পুলিশ সদস্য
উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৪১
ফ্রান্সের একটি গ্রামে বুধবার (২৩ ডিসেম্বর) গুলিবিদ্ধ হয়ে তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। পুলিশ ও স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এক নারীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করা হয়েছিল। ফোন পেয়ে পুলিশ সদস্যরা প্রত্যন্ত ওই এলাকাটিতে পৌঁছালে এক ব্যক্তি তাদের ওপর গুলিবর্ষণ করে। এ সময় হতাহতের ঘটনা ঘটে।
নিকটস্থ ফরাসী শহর সেন্ট-জাস্টের মেয়র জানিয়েছেন, ঘটনার পর বিশেষ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রামটিতে এখনও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

