হাইকোর্টের বারান্দায় কাঁদতে থাকা দুই শিশুর মাকে জামিন

হাইকোর্টের বারান্দায় কাঁদতে থাকা দুই শিশুর মাকে জামিন

উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৪৫

বাবা-মায়ের খোঁজে আদালতের বারান্দা ঘুরে ঘুরে কাঁদতে থাকা দুই শিশুর মাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে শিশু দু’টির বাবাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বুধবার (২৩ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

‘আদালতের বারান্দায় দুই শিশুর কান্না, বিচারের বাণী কাঁদল নিভৃতে’ বেসরকারি একটি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান আসাদ, শিশির মনির ও কুমার দেবুল দে। পরে আদালত শুনানি নিয়ে শিশু দুটির মাকে দ্রুত মুক্তির নির্দেশ দেন এবং বাবার জামিনের বিষয়টি বিচারিক আদালতকে বিবেচনা করতে বলে। এছাড়াও জামিনের আদেশটি দ্রুত ই-মেইল ও ফ্যাক্সে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মামলার বিবরণ থেকে জানা গেছে, শিশু দু’টির নানি মোমেনা বেগম পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও জামাতা তোফায়েলের বিরুদ্ধে চুরি ও মারধরের অভিযোগে বংশাল থানায় মামলা করেন। এ মামলায় শুক্রবার থেকে কারাগারে শিশু দু’টির বাবা-মা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading