৪ আন্তঃজেলা বাস টার্মিনাল চূড়ান্ত: তাপস

৪ আন্তঃজেলা বাস টার্মিনাল চূড়ান্ত: তাপস

উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৪০

গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে আন্তঃজেলা বাস টার্মিনাল হিসেবে চারটি স্থানকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৩ ডিসেম্বর) আন্তঃজেলা বাস টার্মিনালগুলোর জন্য প্রস্তাবিত স্পটগুলোর মধ্যে কয়েকটি স্পট পরিদর্শনে গিয়ে উত্তরার বাটুলিয়া এলাকায় তিনি এ কথা জানান। টার্মিনালের জন্য নির্ধারিত স্পটগুলো হচ্ছে, বাটুলিয়া, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কাঁচপুর।

এসময় মেয়রের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, উত্তরার বাটুলিয়া টার্মিনাল হবে ১৪.৫৩ একর। হেমায়েতপুর টার্মিনালের আয়তন হবে ৩৬.৫০ একর। কেরানীগঞ্জের বাঘৈর টার্মিনালের আয়তন হবে ৩৩.৬৩ একর। কাঁচপুর উত্তর টার্মিনালের আয়তন হবে ১৫.৪৬ একর। কাঁচপুর দক্ষিণ মদন টার্মিনালের আয়তন হবে ২৭.৭১ একর। আটিবাজারের ভাওয়াল টার্মিনালের আয়তন হবে ২৫. ৭৮ একর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading