দেশে ২২ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন
উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:৩৫
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ২২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি রয়েছেন ১৯ জন। বাকি তিনজন অন্য বিভাগে ভর্তি আছেন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে দুজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের সবাই ঢাকায় ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ৩৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৩৫৭ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

