বীরত্বপূর্ণ অবদানের জন্য পদক পাচ্ছেন ৬০ বিজিবি সদস্য

বীরত্বপূর্ণ অবদানের জন্য পদক পাচ্ছেন ৬০ বিজিবি সদস্য

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৫৫

বীরত্বপূর্ণ বা কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চার ক্যাটাগরিতে পদক পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ জন সদস্য।

গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। পরে বুধবার তা গেজেট আকারে প্রকাশিত হয়।

পদকের জন্য যাদেরকে মনোনীত করা হছে তাদের মধ্যে থেকে ১০ জন বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২০ জন রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১০ জন বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা (বিজিবিএমএস) এবং ২০ জন রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা (পিবিজিএমএস) পাচ্ছেন। বর্ডার গার্ড বাংলাদেশ পদকপ্রাপ্তরা নগদ এককালীন এক লাখ টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার ৫০০ টাকা করে পাবেন।

রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক প্রাপ্তরা নগদ এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার টাকা করে পাবেন। বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা প্রাপ্তরা এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে পাবেন এক হাজার ৫০০ টাকা করে। রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (সেবা) প্রাপ্তরা নগদ এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার টাকা করে পাবেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading