গতিশীল পুঁজিবাজারের জন্য গভীর আন্তরিকতা দরকার: বিএমবিএ প্রেসিডেন্ট

গতিশীল পুঁজিবাজারের জন্য গভীর আন্তরিকতা দরকার: বিএমবিএ প্রেসিডেন্ট

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:১১

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান বলেছেন, গতিশীল পুঁজিবাজারের জন্য গভীর আন্তরিকতা দরকার। উদ্যোক্তাদের প্রতি আন্তরিক হলেই তারা বাজারে আসবে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দৈনিক ‘বাণিজ্য প্রতিদিন’র অনলাইন ভার্সনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত “রোল অব ক্যাপিটাল মার্কেট ইন কিপিং ইকোনোমি ভাইব্রেন্ট ডিউরিং কোভিড-১৯ প্যান্ডামিক” শীর্ষক একটি সেমিনারে প্যানেল স্পিকারের বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএসইসি’র অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এসময় মো.ছায়েদুর রহমান বলেন, সঞ্চয় কাজে লাগিয়ে উৎপাদনমুখী কার্যক্রমে যাওয়া কঠিন। এ জন্য উদ্যোক্তারা অর্থের জন্য আর্থিক প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। কিন্তু সুদের হারের জন্য অনেক সময় তা কঠিন হয়ে যায়। এ জন্য পুঁজিবাজার অত্যন্ত নির্ভরযোগ্য একটি জায়গা হতে পারে।

তিনি বলেন, উদ্যোক্তাদের পুঁজিবাজারে আনতে হলে তাদের উৎসাহ দিতে হবে। উৎসাহ না পেলে সে আসবে না। এ জন্য উদ্যোক্তার সুরক্ষার বিষয়টি ভাবতে হবে। পুঁজিবাজারকে গতিশীল করতে হলে আন্তরিকতাও গভীর হতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading