হল খুললে বলবে ট্রাম্পের মতো আচরণ করছে: ঢাবি ভিসি

হল খুললে বলবে ট্রাম্পের মতো আচরণ করছে: ঢাবি ভিসি

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:২০

সরকারের সিদ্ধান্ত ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খোলা হবে না বলে জানিয়েছেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ছাত্রলীগের সঙ্গে বৈঠক করেন উপাচার্য। হল খুলে পরীক্ষা নেওয়ার দাবি জানাতে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা দেখা করতে গেলে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। সাংবিাদিকরাও এ সময় উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আবাসিক হল খোলা একটি জাতীয় সিদ্ধান্তের বিষয়। হল খুললে কেউ বলবে ট্রাম্পের মতো আচরণ করছে। তখন এটি হবে অযৌক্তিক সিদ্ধান্ত।’

উপাচার্য বলেন, ‘আবাসিক হল খুলতে জাতীয়ভাবে সিদ্ধান্ত আমাদের লাগবে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের মতামত লাগবে। গতকাল ইউজিসি থেকে একটি চিঠি দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে হলগুলো বন্ধ রাখতে হবে। তবে পরীক্ষা নেওয়া যাবে বলে জানানো হয়। এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা একটি জাতীয় সিদ্ধান্তের বিষয়। কিন্তু এর বাইরে গিয়ে আমরা কোনও কাজ করে সরকার এবং জাতিকে ঝুঁকিতে ফেলে প্রশ্নের সম্মুখীন হতে চাই না।’

ছাত্রলীগের উদ্দেশে উপাচার্য বলেন, তোমাদের দাবির সঙ্গে আমি দ্বিমত পোষণ করি না। কিন্তু বিষয়টি হলো এটি কোনও সাধারণ বন্ধ নয়। এ বন্ধ হলো প্যানডেমিক মুহূর্তে উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ। এ বন্ধ হলো ইনফেকশাস ডিজিজ ঠেকানোর জন্য বন্ধ। এখানে মামলা করার বিধান আছে। আজ যদি কেউ হঠকারী সিদ্ধান্ত নেয়, তাহলে বড় আকারের ঝুঁকি এবং আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করতে পারে। জাতীয়ভাবে একটি সিদ্ধান্ত হলে সেটি একরকম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে পুরো জাতিকে অন্যদিকে নিয়ে যেতে পারি না। তখন কেউ বলবে ট্রাম্পের মতো আচরণ করছে। এটি একেবারেই অযৌক্তিক হবে। ফলে এ বিষয়গুলোকে মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading