আ খ ম জাহাঙ্গীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আ খ ম জাহাঙ্গীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:২৫

সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

শোকবার্তায় শেখ হাসিনা দুঃসময়ে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় আ খ ম জাহাঙ্গীরে সংগ্রাম এবং সাংগঠনিক দক্ষতার কথা স্মরণ করেন। তিনি বলেন, “আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হল।”

প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, ৬৮ বছর বয়সী আ খ ম জাহাঙ্গীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার তার মৃত্যু হয়। আ খ ম জাহাঙ্গীর পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শেখ হাসিনার ১৯৯৬ সালের সরকারে বস্ত্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading