আজ বড়দিন

আজ বড়দিন

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৫০

২৫শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন। খ্রিস্টের জন্মদিনকেই ক্রিসমাস ডে বা বাংলায় বড়দিন হিসেবে চিহ্নিত করা হয়।

খ্রিস্টধর্ম অবলম্বনকারী মনে করেন, ২৫শে ডিসেম্বর খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট মুক্তির বাণী নিয়ে এদিনেই বেথলেহেম নগরীতে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন।

খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিশ্বাস যিশু খ্রিস্ট মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন সব পাপ থেকে মুক্তি দিতে আর মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে। তার এই আগমনকে স্মরণ করে খ্রিস্টানরা শ্রদ্ধা ভালোবাসায় বিশ্বব্যাপী তাকে স্মরণ করেন এবং তাদের কাছে দিনটি বড় বা মহৎদিন।

যিশুখ্রিষ্টের জন্ম কবে হয়েছিল তা স্পষ্টভাবে উল্লেখ নেই পবিত্র বাইবেলে। খ্রিষ্টধর্মের প্রবর্তক জন্ম নিয়েছিলেন অলৌকিকভাবে। তাঁকে স্মরণ করতে গির্জায় প্রার্থনার আহ্বানের জন্য বাজানো হয় ঘণ্টাধ্বনি। যিশুখ্রিষ্টের অনুসারীরা মনে করেন, এই ঘণ্টাধ্বনি শুভ সংবাদের বার্তা ছড়িয়ে দেয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading