সাভারে নানা আয়োজনে পালিত হচ্ছে বড়দিন

সাভারে নানা আয়োজনে পালিত হচ্ছে বড়দিন

সাব্বির হোসেন | উত্তরদক্ষিণ
সাভার | শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৫৯

সাভারে নানা আয়োজনে বড়দিন পালিত

নানা আয়োজনে সাভারেও পালিত হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস মেরি ক্রিসমাস’ডে (বড়দিন)। বিভিন্ন ধরণের আলোকসজ্জায় সাজানো হয়েছে গির্জা। আনন্দ উল্লাসে ছুটে বেড়াচ্ছেন নানা বয়সের মানুষ। এছাড়া গির্জাগুলোর চলছে কীর্তন। সকল ধর্মের মানুষ সেখানে একত্রিত হয়ে করছে বড়দিন উদযাপন।

গির্জাগুলোতে তৈরি হয়ছে আনন্দময় এক পরিবেশ। বড়দিনের প্রার্থনায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা সৃষ্টিকর্তার কাছে বাংলাদেশসহ সমগ্র পৃথিবী মানুষ যেনো সুস্থ থাকে ও করোনাভাইরাস মুক্তি পায় সেই মিনতি করেছে।

এক দর্শনার্থীর সঙ্গে কথা জানা যায়, ‘করোনা ভাইরাসে এই পরিস্থিতির মধ্যে খুব সুন্দর মতই পালিত হচ্ছে বড়দিন। আমরা সকলেই সরকারি স্বাস্থ্য নির্দেশনা মেনে নেই বড়দিনের আনন্দ সকলের সাথে ভাগ করে নিয়েছি। এছাড়াও সাভারের বিভিন্ন মন্দিরে আনন্দের মুহূর্তে পালন করছেন বড়দিন।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading