গোয়ালন্দে উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সীকে সংবর্ধনা

গোয়ালন্দে উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সীকে সংবর্ধনা
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২৩:১৫

স্থানীয় আব্দুল হালিম মিয়া কলেজের পক্ষ থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার। গোয়ালন্দ পৌরসভার স্থানীয় কাউন্সিলর নাসির উদ্দিনের সঞ্চালনায় নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ফকীর মো. নুরুজ্জামান, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের স্কুল পরিদর্শক সুলতান উদ্দিন আহম্মেদ, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মণ্ডল, উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা প্রমুখ।

স্থানীয় আব্দুল হালিম মিয়া কলেজের পক্ষ থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের
নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সীকে সংবর্ধনা দেয়া হয়

নির্বাচনে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানে মোস্তফা মুন্সী বলেন, অত্র কলেজ সহ এলাকার সার্বিক উন্নয়নের জন্য সরকার ও উপজেলা পরিষদের পাশাপাশি তিনি ব্যক্তিগত ভাবে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করবেন।

তাকে সংবর্ধিত করার জন্য তিনি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী মো. মোস্তফা মুন্সি ২৩ হাজার ৩৬০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আরিফুজ্জামান (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৬০৬ ভোট।

উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading