প্রেমিকাকে খুন করে ১২ বছরের জেল ইতিহাসবিদের

প্রেমিকাকে খুন করে ১২ বছরের জেল ইতিহাসবিদের

উত্তরদক্ষিণ | শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৫০

ইতিহাসবিদ ওলোগ সোকোলভকে প্রেমিকাকে খুন করার অভিযোগে সাড়ে ১২ বছরের জেলের সাজা হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ আদালতের বিচারক ইউলিয়া ম্যাক্সিমেনকো শুক্রবার (২৫ ডিসেম্বর) ৬৪ বছরের ঐতিহাসিকের সাজা ঘোষণা করেন। নেপোলিয়ন যুগের ফরাসি ইতিহাস নিয়ে গবেষণার জন্য ২০০৩ সালে ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান লিজিয়ঁ দ্য’নর দেওয়া হয়েছিল সোকোলভকে।

প্রায় এক দশকের পুরনো এই মামলায় সোকোলভের বিরুদ্ধে তার প্রেমিকা তথা ছাত্রী আনাস্তাশিয়া ইয়েসচেঙ্কোকে খুন করে হাত কেটে ফেলার অভিযোগ রয়েছে। ২০১০ সালের নভেম্বরে সেন্ট পিটার্সবার্গের বরফ জমা মাইকা নদীর উপরে মত্ত অবস্থায় সোকোলভকে উদ্ধার করা হয়েছিল। সে সময় তার কাছে থাকা ব্যাগে এক মহিলার কাটা হাত উদ্ধার হয়। এক পরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

সোকোলভ প্রথমে পুলিশকে জানিয়েছিলেন, মত্ত অবস্থায় তিনি নদীতে পড়ে গিয়েছিলেন। সে সময় ব্যাগটি কোনও ভাবে তার হাতে চলে আসে। কিন্তু তদন্তে দেখা যায়, ওই কাটা হাত সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরই ২৪ বছরের ছাত্রী তথা প্রেমিকার। শেষ পর্যন্ত জেরার মুখে স্বীকার করে নেন, ঝগড়ার সময় মুহূর্তের উত্তেজনায় ইয়েসচেঙ্কোকে খুনের কথা।

সোকোলভ জানান, খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তিনি ইলেকট্রিক করাত দিয়ে প্রেমিকার হাত-পা-মাথা কেটে ফেলেছিলেন। তার পর ব্যাগে ভরে সেগুলি নদীতে ফেলতে গিয়েছিলেন।

চলতি বছরের মামলার শুনানি পর্ব শেষ হওয়ার কথা থাকলেও করোনা মহামারি পরিস্থিতিতে তা জুন মাস পর্যন্ত পিছিয়ে যায়।

সোকোলভের আইনজীবী আলেকজন্ডার পচুয়েভ সাংবাদিকদের বলেছিলেন, ‘‘আমার মক্কেল অপরাধ কবুল করেছেন এবং পুলিশকে তদন্তে সহযোগিতা করছেন।’’

ইয়েসচেঙ্কোর পরিবারের নিযুক্ত আইনজীবী আলেকজন্দ্রা বকশায়েভ বলেন, ‘‘আমরা ১৫ বছরের সাজা চেয়েছিলাম। তবে অপরাধী শাস্তি পেলেও ইয়েসচেঙ্কো তো আর ফিরে আসবেন না।’’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading